POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার

ফারাবী খান | প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬ | সময়: ১:৪৯ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার থেকে যৌথ বাহিনীর বিশেষ অভিযান চালিয়ে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে দেশীয় ১৫টি অস্ত্র উদ্ধার করে। রূপসা বাজারের সিএনজি স্কুটার স্ট্যান্ডের পাশে অস্ত্রগুলো পাওয়া যায়। তবে অস্ত্র উদ্ধারের সময় কাউকে পাওয়া যায়নি বিধায় গ্রেফতার নেই। অস্ত্রের মধ্যে উল্লেখযোগ্য হলো- বগি, দামা, চাইনিজ কুড়াল, চুরি।

সহ-কারী রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া বলেন, অস্ত্র উদ্ধারের বিষয়টি জেনেছি তবে বিস্তারিত সংশ্লিষ্ট কর্মকর্তারা ভালো বলতে পারবেন।

চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ/ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী রূপসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র পাওয়া গেছে। কারা এই অস্ত্র এখানে রেখেছে তা দতন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন