POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৫টি আসনে ধানের শীষে ভোট চেয়ে মোস্তফা খান সফরীর বিরামহীন নির্বাচনী প্রচারণা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬ | সময়: ৬:৪৫ অপরাহ্ণ

চাঁদপুরের ৫টি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বিরামহীন নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুরের কৃতি সন্তান মোস্তফা খান সফরী।

তিনি চাঁদপুর-১ থেকে চাঁদপুর-৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের সঙ্গে বিভিন্ন এলাকায় উঠোন বৈঠক, পথসভা, জনসমাবেশ ও গণসংযোগে অংশগ্রহণ করেন।

এ সময় তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং বিএনপির রাজনৈতিক সংগ্রাম, অতীতের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। এছাড়াও তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ধানের শীষের লিফলেট বিতরণ করেন। প্রচারণাকালে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

মোস্তফা খান সফরী ভোটারদের উদ্দেশ্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের কোনো বিকল্প নেই। তিনি আসন্ন নির্বাচনে বিএনপি প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, চাঁদপুরের ৫টি আসনি বিএনপি তথা ধানের শীষের ঘাঁটি। এই আসনগুলোতে গুলোতে অতীতে সব সময় বিএনপির মনোনীত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়েছে।

তিনি আরো বলেন, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে, তারা প্রত্যেকেই রাজনৈতিকভাবে পরীক্ষিত। পাশাপাশি সামাজিক ভাবেও তারা স্ব স্ব এলাকায় সৎ এবং আদর্শবান ব্যক্তি হিসেবে জনপ্রিয়। আমি বিশ্বাস করি আগামী ১২ ই ফেব্রুয়ারির নির্বাচনে চাঁদপুরের সবগুলো আসনে বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হবেন। আগামী নির্বাচনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে সব কিছুর উর্ধে উঠে বিজয়ী করার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য : চাঁদপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী চাঁদপুর-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে তিনি নিজ এলাকাতেও ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছেন। তিনি মনে করেন, দল যাকে যোগ্য মনে করেছেন- তাকেই মনোনয়ন দিয়েছেন। তাই দলের নীতি ও আদর্শের প্রতি আনুগত্যশীল একজন রাজপথের কর্মী হিসেবে, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে কাজ করে যাচ্ছেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন