POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে দুই মাথা নিয়ে শিশুর জন্ম

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬ | সময়: ১০:২৭ পূর্বাহ্ণ

চাঁদপুরে বিরল এক ঘটনা ঘটেছে। দুই মাথাবিশিষ্ট এক কন্যা শিশুর জন্ম হয়েছে শহরের একটি বেসরকারি হাসপাতালে। বৃহস্পতিবার রাতে চাঁদপুর শহরের ক্রিসেন্ট হাসপাতালের ২০৭ নম্বর কেবিনে শিশুটির জন্ম হয়। নবজাতকের দেহ একটি হলেও তার দুটি মাথা রয়েছে, যা জন্মগত ত্রুটির কারণে হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

শিশুটির মায়ের নাম সুমি আক্তার এবং বাবার নাম মাসুদ গাজী। তারা ফরিদগঞ্জ পৌরসভার পূর্ব বড়ালি এলাকার বাসিন্দা।

পরিবার সূত্রে জানা যায়, প্রসব বেদনা শুরু হলে সুমি আক্তারকে প্রথমে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি কন্যা সন্তানের জন্ম দেন। শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর চিকিৎসকরা বিষয়টিকে জটিল ও ঝুঁকিপূর্ণ মনে করে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

শিশু চিকিৎসক (সার্জন) ডা. মাহবুবুর রহমান জানান, এটি জমজ শিশু। এ ধরনের ঘটনা খুবই কম দেখা যায়। শিশু দুটির জীবন বাঁচাতে হলে যত দ্রুত সম্ভব তাদেরকে আলাদা করতে হবে। এই চিকিৎসা পদ্ধতি অনেক ব্যয়বহুল। বর্তমানে আমাদের প্রধান লক্ষ্য শিশুদের জীবন রক্ষা করা এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে।

বাবা দিনমজুর মাসুদ গাজী জানান, তার মেয়ের সুস্থ জীবনের জন্যে দ্রুত অ/স্ত্রো/’পা/’চার প্রয়োজন, যা অত্যন্ত ব্যয়বহুল। তিনি সমাজের বিত্তবান ও সহানুভূতিশীল মানুষের কাছে তার সন্তানের চিকিৎসার জন্যে আর্থিক সহায়তা ও দোয়া কামনা করেছেন। সহায়তার জন্যে তিনি সহযোগিতা কামনা করেছেন: ০১৮৮৩৫৬২০৬০ (বিকাশ, নগদ

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন