POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বাধীনতার পর দেশ পরিচালনা করতে তিনটি দল ব্যর্থ হয়েছে, এবার জনগণ পরিবর্তন চায়: ফরিদগঞ্জে জামায়াতের জনসমাবেশে মিয়া গোলাম পরওয়ার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬ | সময়: ১২:২৯ অপরাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, স্বাধীনতার ৫৪ বছর পর দেশ পরিচালনা করতে তিনটি দল ব্যর্থ হয়েছে। নৌকা, ধানের শীষ, লাঙ্গল দেখা শেষ। এবার জনগণ পরিবর্তন চায়।

শনিবার সকালে ১১ টায় চাঁদপুরের ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে জামায়াতে ইসলামীর আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই দাবী করেন।

তিনি বলেন, দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হয়েছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

মিয়া গোলাম পরওয়ার ৫ আগস্টের পর সারাদেশে পাথর দিয়ে মানুষ হত্যা, শেরপুরে লাঠিপেটা করে মানুষ হত্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশেতো আওয়ামী লীগ ছিল না। তাহলে চাঁদাবাজী আর মানুষ হত্যা করা করেছে। সেটা জনগণ দেখেছে। ড. শফিকুর রহমানের নেতৃত্ব এবার দুনীতি রুখতে, সুশাসন ও ইনসাফের বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান তিনি।

চাঁদপুর-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজীর সভাপতিত্বে বক্তৃতা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি মো. রিয়াজুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মো. মাজহারুল ইসলামসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীদের।

একই দিনে দুপুরে চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদপুর-৩ আসন, বিকালে চাঁদপুর-১ কচুয়া নির্বাচনী জনসমাবেশ করবেন কেন্দ্রীয় জামায়াতের নেতৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন