POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর-৩ আসনে বিএনপির প্রার্থীকে সমর্থন দিলো গণঅধিকার পরিষদ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৬ | সময়: ১০:৫৮ অপরাহ্ণ

শেষ মুহূর্তে এসে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ চাঁদপুর সদর- হাইমচর আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. জাকির হোসেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর প্রেসক্লাবে মতবিনিময় সভায় আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে সমর্থন জানান তিনি।

এসময় গণঅধিকার পরিষদের প্রার্থী মো. জাকির হোসেন বলেন, ধানের শীষ বিজয়ী হলে গণঅধিকার জিতে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি গণঅধিকার পরিষদের সকল নেতাকর্মী ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।

এসময় গণঅধিকার পরিষদ ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন