POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও ইউনিয়নে ছাতা মার্কার প্রার্থীর জনসংযোগ

আলমগীর কবির পাটোয়ারী | প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের চাঁদপুর -৫ হাজীগঞ্জ – শাহরাস্তী আসনের ১০ দলীয় ঐক্য জোটর সমর্থিত ও এলডিপি মনোনীত ছাতা মার্কার সংসদ সদস্য প্রার্থী ড মোঃ নেয়ামুল বশির জনসংযোগ করেন।

গত ২৭ জানুয়ারী হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ও ১২ নং দ্বাদশ গ্রাম ইউনিয়নে জনসংযোগ, পথসভা ও মিছিলে অংশগ্রহণ করেন। গণসংযোগ শেষে রাজারগাঁও বাজারে সংক্ষিপ্ত আলোচনা সভায় সবাইকে আগামী ১২ ফেব্রুয়ারি ছাতা মার্কায় ভোট দেওয়ার জন্য আহবান করেন। জনসংখ্যাগে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর জামায়াতের আমির মোঃ জাহাঙ্গীর আলম প্রধান, হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির বি এম কলিমুল্লাহ, উপজেলা নেয়াবে আমির মোজাম্মেল হোসেন পরান, উপজেলা জামায়াতের নেতা মোঃ মনির হোসেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, রাজারগাঁও ইউনিয়ন জামায়াতের আমির মোঃ মাকসুদুল আলম, সহকারী আমির মোঃ কামাল উদ্দিন পাটোয়ারী, সেক্রেটারি মোঃ সাহাজালাল শেখ সহ ইউনিয়ন জামায়াত ও ছাত্র শিবিরের নেতা কর্মী গন উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন