POPULAR BD NEWS
Popular BD News Logo

শহীদ ওসমান হাদির স্মরণে হাজীগঞ্জে ছাত্রশিবিরের প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬ | সময়: ১০:০৬ পূর্বাহ্ণ

ইনকিলাব মঞ্চের মূখ্যপাত্র শহীদ ওসমান হাদির স্মরণে প্রীতি ব্যাডমিন্টন ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এ প্রীতি ম্যাচ সম্পন্ন হয়।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চাঁদপুর জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল।

ওই সময় তিনি বলেন, এই দেশের যুব সমাজকে মাদকাসক্ত থেকে ফিরিয়ে আনার একমাত্র পথ হলো খেলাধুলা। খেলাধুলার মাধ্যমেই যুব সমাজ খারাপ বিষয়গুলো থেকে দূরে থাকে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির হাজীগঞ্জ শহর শাখার সভাপতি আবদুস সালাম।

তিনি বলেন, দেশকে সুন্দর ও সুশৃঙ্খল ভাবে গড়ে তুলতল যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন