চাঁদপুরের ফরিদগঞ্জে দিনব্যাপী প্রায় তিন হাজারেরও অধিক সুবিধাবঞ্চিত চক্ষু রোগীদের বিনামূল্যে পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী সকদী বড় পাটোয়ারী বাড়িতে একটি সংগঠনের উদ্যোগে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে ৮ জন চিকিৎসকের মাধ্যমে গ্রামের ৩ হাজার অসহায় চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা, ছানি অপারেশন, লেন্স লাগানো, চশমা ও ওষুধ প্রদান করা হয়। আয়োজকেরা জানান, সুদূর আমেরিকা থেকে এসে জনকল্যাণে কাজ করছেন। এ চক্ষু রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্প জনকল্যাণে কাজের একটি অংশ। এদিকে বিনামূল্যে চক্ষু সেবা নিতে পেরে খুশি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগী ও এলাকাবাসী।
এসময় উপস্থিত ছিলেন, সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটোয়ারী, একাত্তর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমেরিকান প্রবাসী মো. কবির হোসেন পাটোয়ারী, সভাপতি পারভীন পাটোয়ারী মনি, অন্যতম সদস্য জাহানারা মেহেরিন পালকি প্রমুখ।