আগামী ২৯ জানুয়ারি চাঁদপুর-৫ (হাজীগঞ্জ – শাহরাস্তী) সংসদীয় আসনের ধানের শীষের প্রার্থী ইঞ্জি. মমিনুল হকের পথ সভাকে সফল করার লক্ষে ২৩ জানুয়ারী(শুক্রবার) রাজারগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সভাপতি চেয়ারম্যান মোঃ মফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মোঃ মনিরুজ্জামান মনির।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ আঃ রহিম পাটওয়ারী, যুগ্ন আহবায়ক মোঃ কামরুজ্জামান নেছার, সদস্য কাজী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ঢালী, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, বিএনপি নেতা লোকমান বেপারী, জাহাঙ্গীর শেখ, যুবদলের সাবেক সভাপতি মোঃ ফজলুল করিম, সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুন, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আল আমিন ভূইয়া, যুবদল নেতা আঃ জলিল, মোঃ এমরান হোসেন রাজু,ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ ইউনুস খান, হারিছ আহমেদ খান।
ইউনিয়ন বিএনপি, যুবদল সেচ্ছাসেবক ও ছাত্রদলের নেতৃবৃন্দ।