POPULAR BD NEWS
Popular BD News Logo

জুলাই সনদে ইসলাম ও স্বাধীনতার স্বার্থে ‘না’ ভোট দিন : সৈয়দ বাহাদুর শাহ্

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২২, ২০২৬ | সময়: ৪:৪৮ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে না ভোট চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন ইসলামি ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।

বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফে সৈয়দ আবেদ শাহর মাজার জেয়ারত ও সংবাদ সম্মেলন করে চেয়ার প্রতীকের প্রচারণা শুরু করেন।

তিনি বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি রাজনৈতিক দল। হ্যাঁ ভোট জয়যুক্ত হলে ৭১ এর সংবিধান পাল্টে যাবে। তা হতে দেয়া যাবে না। চেয়ার প্রতীকের পাশাপাশি না ভোটে ভোট দেয়ার আহবান জানান তিনি।

ওই সময় নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে তিনি বলেন, সকল প্রার্থীরা যেনো রাষ্ট্রীয় ভাবে সমান সহযোগী পায়।

বিজয়ী হলে হাজীগঞ্জ-শাহরাস্তিকে মডেল উপজেলা, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলবেন। হাজীগঞ্জ-শাহরাস্তিতে কলকারখানা গড়ে উঠলে কর্মসংস্থানের ব্যবস্থা হতো। এবং সেই দিকে নজর দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান সৈয়দ মাহমুদ শাহ্, ইসলামি ফ্রন্ট বাংলাদেশের হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. জাকির হোসেন, শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক জিয়াউল হক রিজভী, বাংলাদেশে ইসলামি ফ্রন্টে হাজীগঞ্জ উপজেলার সভাপতি হাজী আব্দুর রহিম সহ অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন