চাঁদপুরের মতলব-পেন্নাই সড়কের নাগদা এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে অন্তত ১৫ জন আহত হয়েছে।
সোমবার দুপুরে ৩০-৩৫ জন যাত্রী নিয়ে বাবুরহাট থেকে ঢাকার উদ্দেশ্য যাত্রা শুরু করে জৈনপুরী পরিবহনের একটি বাস।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ব্রীজে অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি সড়ক থেকে ছিটকে যায়। পরে আহতদের উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনায় হাসপাতালে আসায় ৬ জনকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার করা হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।
মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান মানিক বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে। তবে খালে পানি না থাকায় বড় ধরনের ক্ষতি হয়নি। ফায়ার সার্ভিসের সহযেগিতায় বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে চালক ও বাসের হেলফার পলাতক।