চাঁদপুরে অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, সবাইকে উদ্বুদ্ধ করা, সবাই যেন মানুষের জন্য কথা বলে, মানুষের জন্য কাজ করে-এ জন্য হ্যাঁ-টা সরকার চাচ্ছে।
সোমবার দুপুরে চাঁদপুরে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভা, ভোটের গাড়ির কার্যক্রম ও স্টল পরিদর্শন শেষে অর্থ উপদেষ্টা এসব কথা বলেন।
সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সভা শেষে হাসান আলী উচ্চ মাঠে গিয়ে ভোটের গাড়ীর কর্যক্রম উদ্বোধন ও স্টলগুলো পরিদর্শন করে শেষে তিনি সাংবাদিকদের বলেন, ১২ ফেব্রুয়ারীতে আপনাদের ইচ্ছেমতে ভোট দিবেন। কিন্তু হ্যাঁ তে ভোট দিলে ওই জনপ্রতিনিধি জবাবদিহির মাঝে থাকবে। বিদেশে দেশের সুনাম আছে, কিন্তু সামনে চ্যালেঞ্জ আছে।
দেশের অর্থনীতির প্রসঙ্গে তিনি বলেন, দেশের অর্থনীতির ভঙ্গুর অবস্থা নাই। আগে রিজার্ভ ছিল ১৮ বিলিয়ন ডলার, এখন ৩২ বিলিয়ন ডলার। রোজার সময় দেশে ম্যাক্সিমাম জিনিসপত্র ইনপুট করা হয়েছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পে স্কেল সংস্কার প্রয়োজন আছে বলেই সরকার এ বিষয়ে কাজ করছে। যতটুকু সম্ভব বাস্তবায়নে চেষ্টা করবো, প্রচুর অর্থের প্রয়োজন।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, পুলিশ সুপার মো. রবিউল হাসান।