POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে চুরি হওয়া স্পিডবোট উদ্ধার, মূল আসামি আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬ | সময়: ৪:৪০ অপরাহ্ণ

চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের তৎপরতায় চুরি হওয়া নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত মূল আসামি মুন্সিগঞ্জ জেলার কালিরচর এলাকার মোঃ আব্দুল কাদের (২৬) কে আটক করে নৌ-পুলিশ।

ওই সময় চুরি হওয়া ২০০ সিসি আকাশী ও সাদা রংয়ের একটি স্পিডবোট (ইঞ্জিন: ইয়ামাহা জাপান 200AET, ইঞ্জিন নং–6G6X1070512, দৈর্ঘ্য–২৬ ফুট, প্রস্থ–৬.৫০ ফুট, ফাইবার নির্মিত চ্যালেঞ্জার বডি) উদ্ধার করা হয়।

শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকা থেকে আসামিকে আটক করতে সক্ষম হয় নৌ-পুলিশ।

নৌ-পুলিশ জানায়, চাঁদপুর সদর মডেল থানার রুজুকৃত একটি স্পিডবোট চুরির ঘটনায় চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের ধারাবাহিক ও সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।

চাঁদপুর অঞ্চল এবং অফিসার ইনচার্জ, চাঁদপুর নৌ থানার নেতৃত্বে সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র)সুফল চন্দ্র সিংহ ও চাঁদপুর নৌ থানার ফোর্সের সমন্বয়ে করা অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত মূল আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন বিকালে ঢাকা জেলার সাভার থানাধীন শ্যামলাপুর এলাকায় বুড়িগঙ্গা নদীর সংলগ্ন তাহা ব্রিকস ফিল্ডের দক্ষিণ পাশে খালের মধ্যে অভিযান পরিচালনা করে চোরাই যাওয়া ২০০ সিসি আকাশী ও সাদা রংয়ের একটি স্পিডবোট (ইঞ্জিন: ইয়ামাহা জাপান 200AET, ইঞ্জিন নং–6G6X1070512, দৈর্ঘ্য–২৬ ফুট, প্রস্থ–৬.৫০ ফুট, ফাইবার নির্মিত চ্যালেঞ্জার বডি), যার আনুমানিক মূল্য ১৬,০০,০০০/- টাকা, সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকামূলে উদ্ধার করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন