POPULAR BD NEWS
Popular BD News Logo

৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি কমিটির অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬ | সময়: ৫:২৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপির কমিটি অনুমোদন দিয়েছে হাজীগঞ্জ উপজেলা বিএনপি।

শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক মনিরুজ্জামান মনির ও সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ কমিটির সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার ও সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ।

সম্প্রতি হাজীগঞ্জ উপজেলার মালীগাঁও হাইস্কুল মাঠে বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলনের মাধ্যমে এ কমিটির সভাপতি ও সাধারণ নির্বাচিত হয়। এ সম্মেলনে দুই পদে একাধীক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। পরে সকল প্রার্থী সমন্বয় করে ও দুইজনকে বিজয়ী ঘোষনা করে।

পরে উপজেলা বিএনপি এ আংশিক এ কমিটি অনুমোদন করে। শীঘ্রই পুর্নাঙ্গ কমিটি প্রকাশ হবে বলে নিশ্চিত করেছে সভাপতি ও সাধারণ সম্পাদক।

এ কমিটিকে সকল নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন