POPULAR BD NEWS
Popular BD News Logo

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাঈদকে বিভিন্ন মহলের শুভেচ্ছা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৬ | সময়: ২:৫৮ অপরাহ্ণ

শিক্ষা সপ্তাহ উপলক্ষে হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু ছাঈদ চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রদানের পুরস্কারে ভূষিত হয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) জেলা পর্যায়ে শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে চাঁদপুরে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হিসাবে তিনি নির্বাচিত হন। তিনি হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ।

মঙ্গলবার সকালে তার এই কৃতিত্বের জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় এ শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দের জোয়ার বয়ে যায়।

এসময় তিনি বলেন, আমার এই অর্জন একা আমার নয়, এটা এপ্রতিষ্ঠানের সকলের অর্জন। এজন্য আমার দায়ীত্ব আরও বেড়ে গেছে। এ সম্মান ধরে রাখতে আমাদেরকে আরও পরিশ্রমি হতে হবে। শিক্ষান মান, ও অন্যান্য বিষয়ে তদরুকি বাড়িয়ে এ প্রতিষ্ঠানের এ অর্জনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। তিনি সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন