কোভিড -১৯ করোনা ভাইরাস ২য় পর্যায় সংক্রামন রোধে সচেতনতার বৃদ্ধির লক্ষে কচুয়া পৌরসভার উদ্যেগে বুধবার সকাল ১০টায় কচুয়া শহরে মাস্ক বিতরন ও তাহা ব্যবহার করতে পরামর্শ প্রদান করা হয়।
পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন পথচারীদের দাড় করিয়ে মাস্ক মুখে লাগিয়ে এবং সেটি ব্যবহারের সু-পরামর্শ প্রদান করেছেন।
এ সময় কচুয়া পৌরসভার সচিব জহিরুল ইসলাম সরদার, প্রকৌশলী সাজ্জাত হাসান, উপ প্রকৌশলী নুরুল ইসলাম, প্রকৌশলী সহকারী ইউসুফ ভূঁইয়া, কর কর্মকর্তা মহসিন, উচ্চমান অফিস সহকারী জোটন সাহা, অফিস সহকারী নাসির আলম নসু, আবদুল মান্নান, জন্ম নিবন্ধন শাখার তোফায়েল, নাসরিণ আক্তারসহ অফিসের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।