জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে পরিবহন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কৃতি সন্তান মো: মাহিদ হোসেন।
প্রতিষ্ঠার ৩৮ বছর পর এই প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত “ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেল” থেকে মাহিদ হোসেন পরিবহন সম্পাদক পদপ্রার্থী ছিলেন। জকসু নির্বাচনে ৪০২৩ ভোট পেয়ে নিরঙ্কুশ বিজয় অর্জয় করেন।
চাঁদপুরস্থ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি।
ছাত্রদল প্যানেলের হয়ে প্রার্থী মাহিদ হোসেন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল এর প্রার্থী তাওহীদুল ইসলাম। প্রায় ১ হাজার ভোটের ব্যবধানে বিজয় লাভ করেন মাহিদ খান।
বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের পর থেকে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এবং বর্তমানে আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
মাহিদ হোসেন দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতিতে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। সংগঠনের বিভিন্ন আন্দোলন, কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে তাঁর সরব উপস্থিতি নেতাকর্মীদের আস্থা অর্জনে সহায়ক হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
তাঁর এই জয়কে সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন ছাত্রদলের নেতাকর্মীরা। নির্বাচনের ফল প্রকাশের পর ক্যাম্পাসজুড়ে আনন্দ ও উৎসাহের পরিবেশ তৈরি হয়।
জকসু পরিবহন সম্পাদক পদে বিজয়ী মাহিদ হোসেন চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার ৪ নং সুবিদপুর ইউনিয়নের বদরপুর গ্রামের সন্তান।
মুন্সীরহাট জী এন্ড এ আলী উচ্চ বিশ্ববিদ্যালয় ২০১৬ সালে এসএসসি এবং হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে ২০১৮ সালে কৃতিত্বে সাথে এইচএসসি পাশ করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (১৮-১৯ সেশনে) পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন।
বর্তমানে স্নাতকোত্তর (পদার্থবিজ্ঞান বিভাগ) অধ্যায়নরত রয়েছেন।
তাঁর সাফল্যে নিজ এলাকা ও আশপাশের অঞ্চলের মানুষদের মধ্যেও আনন্দ বিরাজ করছে।
মাহিদ খান তার এ বিজয়ে শিক্ষার্থী, শুভাকাঙ্ক্ষী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করেন। তার উপর অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করেন।
স্থানীয় নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা আশাবাদ ব্যক্ত করেন, মাহিদ খান তাঁর ওপর অর্পিত দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবেন এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে ভূমিকা রাখবেন।