POPULAR BD NEWS
Popular BD News Logo

রাজারগাঁও ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা

আলমগীর কবির পাটোয়ারী | প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬ | সময়: ৬:২৫ অপরাহ্ণ

আগামী ১৫ জানুয়ারী রাজারগাঁও ইউনিয়নে হাজীগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী যুবদলের কর্মী সমাবেশ সফল করার লক্ষে রাজারগাঁও ইউনিয়ন যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১১ জানুয়ারী) রাজারগাঁও ইউনিয়ন বিএনপির কার্যালয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ সভাপতি মোঃ বাসার আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইব্রাহিম কাজী মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন ইউনিয়ন যুবদলের নেতা আল-আমীন ভূইয়া, ইমরান হোসেন রাজু, সাব্বির খান, সাহাজালাল বেপারী, আলী কাউসার, মাসুদ শাহ, মুহাম্মাদ উল্ল্যাহ, সোহেল মিজি।

মতবিনিময় সভায় ইউনিয়ন যুবদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন