POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজে সিএনজিতে আগুন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬ | সময়: ৮:২৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে গ্যাস সিলিন্ডার লিকেজ হয়ে একটি সিএনজিতে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় হাজীগঞ্জ-কচুয়া রোডের মকিমাবাদ এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সিএনজি চালিত ক্ষতিগ্রস্ত ওই অটোরিকশার মালিক মো. ফয়সাল আহমেদ।

হাজীগঞ্জ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. বাহার উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আনুমানিক ৬টার দিকে আগুন লাগার সংবাদ পাই। কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকান্ড হয়েছে প্রাথমিক ধারণা। আগুনে সিএনজির প্রায় ১লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার হয়েছে ৩ লাখ টাকার মালামাল।‎

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন