ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে বিএনপির মনোনীতি, জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি, গণফোরাম ও স্বতন্ত্র প্রাতীসহ মোট ৬ জনের মনোনয়ন বৈধ হয়েছে। অপরদিকে ৪জন প্রার্থীর মনোনয়ন বাদ পড়েছে।
শনিবার (৩ জানুৃয়ারী-২০২৬) চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম সরকার কার্যালয়ে যাচাইবাচাই তা নিশ্চিত করা হয়।
মনোনয়ন বৈধ তালিকায় ৬ জন প্রার্থীর মধ্যে রয়েছেন, ফরিদগঞ্জ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ (বিএনপি)। বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা আমির মাওলানা বিল্লাল হোসেন (জামায়াত)। ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এমএ হান্নান (স্বতন্ত্র)। সাইখুল হাদীস আল্লামা মুকবুল হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)। মাহমুদ আলম (জাতীয় পার্টি )। মনির চৌধুরী (গণফোরাম)।