POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১৫ জনের প্রার্থীতা বাতিল, বৈধ ৩০ জন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬ | সময়: ৬:০৭ অপরাহ্ণ

চাঁদপুরের পাঁচটি আসনের মধ্যে ১৫ জনের মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করেছে জেলা প্রশাসক ও জেলা রিটার্নীং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার।

শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত মনোনয়ন ফরম যাছাই-বাছাই করা হয়। জেলায় ৪৬ জন প্রার্থীর মধ্যে একজন মনোনয়ন প্রত্যাহার করায় বৈধ প্রার্থী দাঁড়িয়েছে ৩০ জনে।

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৭ জন প্রার্থী। এ আসনে কোনো জটিলতা না থাকায় বিএনপির প্রার্থী আ.ন.ম এহসানুল হক মিলন, জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নছর আশ্রাফী, খেলাফত মজলিশের আনিছুর রহমান ও ইসলামী ফ্রন্টের নাছির উদ্দিনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

আর হলফনামায় স্বাক্ষর না থাকায় এ আসনে গণফোরামের প্রার্থী মো. আজাদ হোসেন ও জাতীয় পার্টির হাবিব খান এবং কাগজপত্র জটিলতায় গণঅধিকারের প্রার্থী এনায়েত হোসেনকে অবৈধ ঘোষণা করা হয়।

চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণ নির্বাচনী এলাকায় ১২ প্রার্থীর মধ্যে ৫ জন প্রার্থীর বৈধতা নিশ্চিত করা হয়। তারা হলেন- বিএনপির প্রার্থী ড. জালাল উদ্দীন, গণঅধিকার পরিষদের প্রার্থী গোলাম হোসেন, নাগরিক ঐক্যের এনামুল হক, জাতীয় পার্টির এমরান হোসেন ও এলডিপির বিল্লাল হোসেন। এ আসনে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আর অবৈধ ঘোষণা করা হয় ৬ জন প্রার্থীকে।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন- ঋণখেলাপীর জন্য লেবার পার্টির প্রার্থী নাসিমা আক্তার, এক পারসেন জনসমর্থনে জটিলতা থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী তানভীর হুদা, বাংলাদেশ রিপাবলিকান পার্টির ফয়জুন নূর, হলফনামায় স্বাক্ষর না থাকায় ইসলামী আন্দোলনের মানছুর আহমেদ সাকি, জামায়াতে ইসলামীর আবু নাছের মোহাম্মদ মুকবুল আহমেদ, হলফনামায় গলদ থাকায় আমার বাংলাদেশ পার্টির রাশেদা আক্তার। এই আসনে স্বতন্ত্র প্রার্থী শুক্কুর পাটোয়ারী প্রত্যাহার করে নেন।

এদিকে চাঁদপুর-৩ ( চাঁদপুর সদর ও হাইমচর) আসনে ৯ প্রার্থীর মধ্যে হলফনামায় স্বাক্ষর না করায় গণফোরামের সেলিম আকবরের মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করা হয়। বাকী ৭ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

এখানে বৈধ প্রার্থীরা হলেন. বিএনপির প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি মো. জাহাঙ্গীর হোসেন, ইসলামী ফ্রন্টের এ এইচ এম আহসান উল্ল্যাহ, জাকের পার্টির নুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মিয়া, খেলাফতে মজলিসের তোফায়েল আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের জয়নাল আবেদীন শেখ, গণঅধিকার পরিষদের মো. জাকির হোসেন।

এদিকে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের মোট ১০ প্রার্থীর মধ্যে চার প্রার্থীর মনোনয়ন ফরম বাতিল করা হয়। কোনো জটিলতা না থাকায় বিএনপির প্রার্থী লায়ন হারুনুর রশীদ, বিএনপির বিদ্রোহী প্রার্থী আবদুল হান্নান, জামায়াতে ইসলামীর মো. বিল্লাল হোসেন মিয়াজী, গণফোরামের মুনীর চৌধুরী, জাতীয় পার্টি মাহমুদ আলম ও ইসলামী আন্দোলনের মাওলানা মুকবুল হোসাইনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

এ আসনে ঋণখেলাপীর দায়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. আবদুল মালেক, স্বতন্ত্র প্রার্থী আব্বাস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন ও স্বতন্ত্র প্রার্থী হাজী মোজাম্মেল হোসেনের প্রার্থীতা অবৈধ ঘোষণা করা হয়।

সবশেষ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ -শাহরাস্তি) আসনে ৮ জনের মধ্যে শুধু মাত্র স্বতন্ত্র প্রার্থী মো. জাকির হোসেন প্রধানীয়ার প্রার্থীতা বাতিল করা হয়।

বৈধ ৭ প্রার্থীরা হলেন. বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইঞ্জিনিয়ার মমিনুল হক, জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা আবুল হোসাইন, এলডিপির ড. নেয়ামুল বশির, ইসলামী ফ্রন্টের সৈয়দ বাহাদুর শাহ্, ইনসানিয়াত বিপ্লবের মাহমুদ হাসান নয়ন, জাতীয় পার্টি মির্জা গিয়াস উদ্দিন ও ইসলামী আন্দোলনের মোহাম্মদ আলী পাটোয়ারী।

তবে অবৈধ সকল প্রার্থীই আপিল করার সুযোগ পাবেন বলে জানান জেলা রিটার্নী অফিসার।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন