POPULAR BD NEWS
Popular BD News Logo

শহীদ হাদির আসনে মেঘনা আলমের মনোনয়ন বৈধ ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬ | সময়: ২:৫৫ অপরাহ্ণ

ঢাকা-৮ আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি। সেই আসনে এখন প্রার্থী হচ্ছেন অনেকেই। তার মধ্যে রয়েছেন- গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলমও।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ সংসদীয় আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে সেগুনবাগিচায় ঢাকা মহানগরীর আওতাধীন আসনগুলোর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন।

এর আগে, গণঅধিকার পরিষদে যোগ দেন মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম। একইসঙ্গে দলটি থেকে ঢাকা-৮ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন