POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সমাজ সেবায় ৩২ হাজার ১শ ৬ জন পাচ্ছে ২৮ কোটি টাকা

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬ | সময়: ১২:১৪ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন ৩২ হাজার ১ শ ৬ জন উপকারভোগী পাচ্ছে২৮ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকা

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলা ই সেন্টারে জাতীয় সমাজ সেবা দিবসে উপলক্ষে এ তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহাদাত হোসেন। আত্ম – অনুসন্ধান এ শ্লোগানকে সামনে রেখে সমাজ সেবা দিবস

উপলক্ষে সকালে একটি র্যালী বের করা হয়। পরে আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ। সমাজসেবা কর্মকর্তা শাহাদাত হোসেন সভাপতিত্বে এসম অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম, বনফুল সংগের সাধারণ সম্পাদক মনির হোসেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার প্রমূখ।

সভায় জাননো হয়, এ উপজেলায় ভয়স্ক ভাতা পায় ১৬ হাজার ৭শ ৪৭ জন, বিধবা ভাতা পায় ৮ হাজার ৩শ ৮৮ জন, প্রতিবন্ধি ভাতা পায় ৬ হাজার ৮শ ৪১ জন, অগ্রসর জনগোষ্ঠী ২শ১৩ জন, বেদে জনগোষ্ঠি ১শ ৮৬ জন, অবসর জনগোষ্ঠী ১শ ১৯ জন, বেদে শিক্ষার্থী ৩৭জন, প্রতিবন্ধী শিক্ষার্থী ১শ ৯ জন, রোগী কল্যাণ ৬৪ জন, সমাজ কল্যাণ কমিটি ১৪ জন, সেচ্ছসেবি সংস্থা ২ জন, বেসরকারি এতিমখানা ১শ ২২ জন, ক্যান্সারসহ ৯৮ জন,ভিক্ষুক ২ জন কে পুনর্বাসন করা হয়েছে।

সব শেষ তিন জন প্রতিবন্ধি কার্ড বিতরন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন