POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়া তিন প্রার্থীর প্রার্থীতা বাতিল

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৬ | সময়: ১১:৩৭ পূর্বাহ্ণ

চাঁদপুর-১ (কচুয়া) আসনে ৭ জন প্রার্থী। তার মধ্যে তিনজনের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নীং অফিসার মো. নাজমুল ইসলাম সরকার ।

তারা হলেন, হলফনামায় স্বাক্ষর না থাকায় গণফোরামের প্রার্থী মো. আজাদ হোসেন ও জাতীয় পার্টির হাবিব খান এবং কাগজপত্র জটিলতায় গণঅধিকারের প্রার্থী এনায়েত হোসেন।

বৈধ হলেন, বিএনপির প্রার্থী আনম এহসানুল হক মিলন, জামায়াতে ইসলামীর প্রার্থী আবু নছর আশ্রাফী, খেলাফত মজলিশের আনিছুর রহমান ও ইসলামী ফ্রন্টের নাছির উদ্দিন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন