বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকাস্থ চাঁদপুর সমিতি।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকাস্থ চাঁদপুর সমিতির সভাপতি অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়া, সাধারণ সম্পাদক নুরুজ্জামান হীরা এবং সাংগঠনিক সম্পাদক জিএম ইমাম হোসাইন ইমন যৌথভাবে স্বাক্ষরিত এক শোকবার্তায় এই শোক প্রকাশ করা হয়।
শোকবার্তায় বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে দেশ এক প্রাজ্ঞ ও অভিজ্ঞ রাজনৈতিক নেত্রীকে হারাল।
শোকবার্তায় ঢাকাস্থ চাঁদপুর সমিতির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং আল্লাহ তায়ালার নিকট তাঁর নিকটাত্মীয় ও পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য দোয়া করা হয়।
একই সঙ্গে দেশ ও জাতির জন্য তার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।