POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুর-০৫ থেকে এনসিপি প্রার্থীর মনোনয়ন সংগ্রহ করেছে শহীদ পরিবার

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫ | সময়: ৪:৩১ অপরাহ্ণ

চাঁদপুর-০৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. মাহাবুব আলমের পক্ষে জুলাই গণআন্দোলনে শহীদ রাসেলের পিতা নুরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মনোনয়ন সংগ্রহ করেছেন।

মাহাবুব আলম এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক ও সহ-শিক্ষা সম্পাদক।

রবিবার (২৮ ডিসেম্বর) হাজীগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় গিয়ে মনোনয়নপত্র সংগহ করেন।

মনোনয়ন সংগ্রহের সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন