POPULAR BD NEWS
Popular BD News Logo

শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে ক্লিন চাঁদপুর

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২৫ | সময়: ১:৪৯ অপরাহ্ণ

চাঁদপুরে শীতের তীব্রতা বেড়েছে। শীতে কষ্ট পাওয়া অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে শীতার্ত ব্যক্তি ও পরিবারের হাতে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লিন চাঁদপুরের সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরুল কাদের সোহেল।

সভাপতি নুরুল আমিন খান আকাশ বলেন, আমরা বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের ও পিছিয়ে পড়া জণগোষ্ঠীর মাঝে ক্লিন চাঁদপুর এর পক্ষ থেকে বিভিন্ন সহায়তা করা হচ্ছে। এই শীতে আমরা এক হাজার শীতবস্ত্র বিতরণ করেছি।

আগামীতেও ক্লিন চাঁদপুর সব সময় মানুষের পাশে থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন