POPULAR BD NEWS
Popular BD News Logo

ইসলামিক ফ্রন্ট শাহরাস্তি উপজেলা ত্রি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

খালেকুজ্জামান শামীম - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫ | সময়: ১২:০৬ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদের আসন্ন নির্বাচনকে ঘিরে নৈরাজ্য প্রতিহত করতে ও রাজনৈতিক সংকট উত্তরণে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অপরিহার্য বলে দাবি করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও চাঁদপুর জেলা সভাপতি এডভোকেট মোহাম্মদ ইমদাদুল হক পাটওয়ারী।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা কাউন্সিলে প্রধান অতিথির আলোচনায় তিনি এ দাবি তোলেন। তিনি আলোচনায় আরও বলেন, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ঘোষিত জাতীয় নির্বাচন নিশ্চিত করা, রাষ্ট্রীয় সংলাপে এবং জুলাই সনদে সকল নিবন্ধিত রাজনৈতিক দলকে অংশগ্রহণের সমান সুযোগ দেয়া, দুর্নীতিবাজ কালো টাকার মালিক ও দণ্ডিতদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, মাজার-মসজিদ ও খানকাহ’য় হামলায় জড়িতদের বিচার, জুলাই বিপ্লব ও পরবর্তী সময়ে সংঘটিত সব হত্যার বিচার করা এবং মবসন্ত্রাসের জোরদার পদক্ষেপ নেওয়া সরকারের এখন প্রধান কাজ। এই কাজগুলোকে রাষ্ট্রের কঠোর নীতির আওতায় আনতে সাধারণ জনগণকেও অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করতে হবে। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ জাতীয় নেতৃবৃন্দ জনগণকে নিয়ে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করতে রাজপথে স্বোচ্চার রয়েছে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখা ত্রি-বার্ষিক কাউন্সিলে ২০ ডিসেম্বর শনিবার চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের মেহের বাসস্ট্যান্ড সংলগ্ন একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত কাউন্সিলে সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি জননেতা মাস্টার মোঃ হেলাল আহমেদ।

কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক আল্লামা মুহাম্মদ মোশাররফ হোসেন ও সচীব মাওলানা মোঃ ইউসুফ হাসান মাহমুদীর যৌথ সঞ্চালনায় ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ এর সম্মানিত সভাপতি আল্লামা মুহাম্মদ মনির হোসাইন প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন।

কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক জননেতা আল্লামা মুহাম্মদ আবুল হাশেম শাহ্ মিয়াজী আল আবেদী, সহ-সভাপতি মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ মাসউদ হোসাইন চাঁদপুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক জননেতা আল্লামা মুফতী মুহাম্মদ মঈন উদ্দিন ভূঁইয়া আজমী, চাঁদপুর জেলা সহ-সাধারণ সম্পাদক ও ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সদস্য সচিব বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ মনজুর আলম পাটওয়ারী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মিয়াজি।

কাউন্সিলে উপস্থিত প্রতিনিধিদের প্রস্তাব ও সমর্থনে ৮ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ দেলোয়ার হোসেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার ২০২৫-২৭ সেশনে মাওলানা মোঃ জিয়াউল হক রেজভীকে সভাপতি, মাওলানা মোঃ ইউসুফ হাসান মাহমুদীকে সাধারন সম্পাদক ও মাওলানা মোঃ আমিনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক হিসেবে ঘোষণা করেন। এ সময় ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন তিনি।

কাউন্সিলে বিশেষ বক্তা ছিলেন ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সভাপতি ছাত্রনেতা হাফেজ মুহাম্মদ নেয়ামুল ইসলাম, সহ সাংগঠনিক ও হাজীগঞ্জ উপজেলা সভাপতি ছাত্রনেতা হাফেজ মোঃ মোবারক বিন তৈয়্যব প্রমুখ।

কাউন্সিলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা জেলা, উপজেলা ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন