POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে সভাপতি নান্টু

ফারাবী খান | প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫ | সময়: ১২:০০ অপরাহ্ণ

উৎসবমুখর পরিবেশে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ (বিআরডিবি) -২০২৫ এর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উপজেলা সমবায় সমিতি লিঃ এর কার্যালয়ে সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৩টা পর্যন্ত। নির্বাচনে মোট ১৯৮ জন ভোটারের মধ্যে ১৮২জন রেজিস্টেশন করেন এবং ১৭৬ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে দুইজন প্রার্থী প্রতিদন্ধিতা কনে। ছাতা প্রতীকে সভাপতি পদে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু ১০৭ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে অংশ নেয়া অপর প্রার্থী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক চেয়ার প্রতীকে আব্দুল খালেক পাটওয়ারী পেয়েছেন ৬৮ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন নুরু নবী মানিক, এবং সদস্য পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় মোতালেব পাটওয়ারী, মানিক চন্দ্র দাস ও ফরিদ আহম্মেদ খান।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও মতলব উত্তর উপজেলা সমবায় কর্মকর্তা ফারুক আলম বলেন, সুস্থ ও সুন্দর পরিবেশে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভাপতি পদে জাহাঙ্গীর আলম নান্টু বিজয় লাভ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন