POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আহবায়ক কমিটি 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫ | সময়: ১১:৫৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। মঙ্গলবার বিকালে হাজীগঞ্জ বাজাবেে শেরাটন হোটেলে আলোচনার মাধ্যমে এ কমিটি ঘোষনা করা হয়। প্রধান শিক্ষক মো: শামছুল আলমের সভাপতিত্বে মোহাম্মদপুর সপ্রাবির প্রধান শিক্ষক আবু ছাদেকের পরিচালনায় এ সভায় ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষনা দেয় প্রধান শিক্ষক সমিতি। এ কমিটিতে আহ্বায়ক মোঃ হাবিবুল বাশার সাইফুল(পালিশারা সপ্রাবি)ও

সদস্য সচিব মোহাম্মদ আহসান হাবীব মজুমদার নোয়াপাড়া সপ্রাবিকে মনোনীত করা হয়েছে।

৭৫ জন প্রধান শিক্ষকের উপস্থিতিতে এ কমিটিতে যুগ্ম আহবায়করা হলেন জামাল হোসেন, বিল্লাল হোসেন, মো: শামছুল আলম, সাইদুল বাসার জুয়েল, ফারুক হোসেন, মিজানুর রহমান, গোলাম রসূল, মো: আবু ছাদেক, রৌশন আক্তার, অলক দত্ত, জান্নাতুল ফেরদৌস,মনজুর হোসেন, কামরুন্নাহার। সদস্যরা হলেন মো: আহসান উল্যাহ, রোকেয়া আক্তার, মো:জাকির হোসেন জাহিদ, আমেনা বেগম, মো: মঞ্জিল হোসেন,মো: জুলফিকার আলী, ফারজানা আমিন, মোস্তফা কামাল,মো: সেলিম খাঁন, মো : মিজানুর রহমান, বিজয় কৃষ্ণ রায়, বশির আল হেলাল, কাজী শফিকুর রহমান, হেদায়েত উল্যাহ ও জান্নাতুল নাঈম। আহবায়ক কমিটি শীঘ্রই একটি পূর্নঙ্গ কমিটি প্রকাশ করবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন