POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সহগ’র বিজয় দিবসে মাদকবিরোধী র‍্যালি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫ | সময়: ৯:৩০ অপরাহ্ণ

১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে “সহগ” কর্তৃক একটি মাদক বিরোধী বর্নাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে হরিপুর ও গন্ধর্ব্যপুরে এ আয়োজন করে সামাজিক সংগঠন সহগ।

অনুষ্ঠানের শুরুতে মাদক বিরোধী বর্নাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র্যালীটি হরিপুর ও গন্ধর্ব্যপুর গ্রামের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিন করে হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে গিয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরনী সভায় মিলিত হয়। র্যালীতে সহগ এর সদস্যবৃন্দ,স্থানীয় ইউপি সদস্য , সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহন করে । এসময় সংগঠক মাইনুল ইসলাম রুবেলের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহগ সংগঠনের সভাপতি ওমর ফারুক পাটোয়ারী, সহ-সভাপতি সৈয়দ ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক সুজন চন্দ্র ঘোষ,সহ-সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল তুহিন,

সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মজুমদার প্রমূখ। এ সময় এতদঞ্চলের সকল বিদ্যালয়ের শিক্ষক ও সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে র্যালী ও আলোচনা সভাকে সফলতায় রুপদান করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন