POPULAR BD NEWS
Popular BD News Logo

বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা পেলেন রুহুল আমিন 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫ | সময়: ৯:২৯ অপরাহ্ণ

সুনামগঞ্জ-৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের এনসিপির মনোনয়ন প্রত্যাশী লন্ডন মহানগরের সাবেক কাউন্সিলর, যুক্তরাজ্য শাখার সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক

রুহুল আমিন ফাউন্ডেশনের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে এনসিপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রুহুল আমিনের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বিমানবন্দরে ফুলেল শুভেচছা পেলেন।

রোববার দেশে এসে পোঁছলে নেতাকর্মীদের মাঝে দেখা যায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

লন্ডন থেকে সরাসরি নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে বাংলাদেশে আগমন করলে তাঁকে সিলেট ওসমানী বিমানবন্দরে উৎসবমুখর পরিবেশে ফুল দিয়ে বরণ করে নেন দলীয় নেতাকর্মীরা।

রুহুল আমিন তাৎক্ষণিক তার প্রতিক্রিয়া নেতাকর্মীরে বলেন, এনসিপি শুরু থেকে জনগণের অধিকার আন্দোলনের জন্য স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সোচ্চার ছিল। সৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে সকল আন্দোলনে লন্ডন থেকে সক্রিয় ছিলেন তিমি। তাই নির্বাচনে এনসিপি যদি মনোনীত করে আসনটি উপহার দিয়ে জনগণের জন্য কাজ করবেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন