POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫ | সময়: ১২:৩৩ অপরাহ্ণ

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে চাঁদপুর জেলা পুলিশ ‘শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২৫’ পালন করেছে।

‘শহীদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষে আজ রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ০৯.০০ ঘটিকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে চাঁদপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর, ডিআইও-১, ডিএসবি, চাঁদপুর, অফিসার ইনচার্জ, চাঁদপুর সদর মডেল থানা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চাঁদপুর, ইনচার্জ, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই পুলিশ লাইন্স, চাঁদপুর সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন