POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবে পোষ্টার নিজ হাতে অপসারণ করেন বিএনপির প্রার্থী ড.জালাল উদ্দিন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫ | সময়: ১:১৫ পূর্বাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা দেয়ার পরদিনই নিজ হাতে পোস্টার অপসারণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি চাঁদপুর -২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী।শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে মতলব উত্তর উপজেলার লুধুয়া এলাকার বিভিন্ন দেয়ালে ও টিনের বেড়ায় লাগানো বিএনপির প্রচারনামুলক পোস্টার নিজ হাতে অপসারণ করেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন। দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে পড়লে দলীয় নেতাকর্মীদের মধ্যে আগ্রহের সৃষ্টি হয়। এতে দলীয় নেতাকর্মীরাও নিজ উদ্যেগে নিজ নিজ এলাকার পোস্টার, ব্যানার, ফ্যাস্টুন, বিলবোর্ড ও তোরণ অপসারণ করতে শুরু করেন।

ড. মো. জালাল উদ্দিন বলেন, গতকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ উল্লেখ করে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন। সাথে সাথে নির্বাচনী বিধিনিষেধ ও আচরণবিধির গণবিজ্ঞপ্তি জারি করেন।আচরণবিধির প্রতি সন্মান রেখে আমার নির্বাচনী এলাকায় দলীয় নেতাকর্মীদের টানানো ব্যানার, পোস্টার, বিলবোর্ড অপসারণের উদ্যেগ নেই। পাশাপাশি বিএনপি, যুবদল,স্বেচ্ছাসেবক দল,শ্রমিকদল ও ছাত্রদলের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয় ২৪ ঘন্টার মধ্যে যেন নিজ নিজ উদ্যেগে বিভিন্ন সময়ে টানানো ব্যানার, পোস্টার ও বিলবোর্ড অপসারণ করা হয়।

তিনি আরও বলেন, যেহেতু এটি রাষ্ট্রের আইন এবং নতুনভাবে নির্বাচনের আয়োজন হচ্ছে, তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার, ব্যানারসহ প্রচারসামগ্রী সরিয়ে নিচ্ছি।

মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণা করায় প্রধান নির্বাচন কমিশনারকে অভিনন্দন জানাই। আমরা নির্বাচনের দেয়া সকল আচরণবিধি মেনেই প্রচার কাজ পরিচালনা করবো। ইতিমধ্যে আমাদের চাঁদপুর দুই নির্বাচনী এলাকার বিএনপির মনোনীত প্রার্থী ড.জালাল উদ্দিন নিজেই নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধা রেখে ব্যানার ও পোস্টার অপসারণ করছেন, এতে আমরাও উজ্জীবিত হয়েছি এবং নিজ নিজ এলাকার প্রচারসামগ্রী সরিয়ে নিচ্ছে আমাদের নেতাকর্মীরা। নির্বাচনী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশের সম্পূর্ণ করার জন্য বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সব ধরনের সহযোগিতা করবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন