POPULAR BD NEWS
Popular BD News Logo

এমএ হান্নানকে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ

ফারাবী খান | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫ | সময়: ৭:৪৫ অপরাহ্ণ

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ এমএ হান্নানকে ধানের শীষ প্রতিকে চূড়ান্ত মনোনয়নের দাবিতে নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বিকালে ফরিদগঞ্জ বাস-স্ট্যান্ডে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ও সাবেক মেয়র মঞ্জিল হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক এমএ হান্নানের একমাত্র সন্তাত আব্দুল্লাহ ইবনে হান্নান।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি আসলে রাজনীতির লোক না, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। কিছুদিন আগে গ্রাজুয়েশন পরীক্ষা শেষ করলাম। বাড়ি এসে দেখি প্রতিনিয়ত বিভিন্ন কর্মীদের আন্তরিকতা দেখে আমি আর বাড়িতে বসে থাকতে পারলাম না। বেশিরভাগ সাধারন মানুষ বাবাকে যে ভাবে সঙ্গ দিচ্ছে, বাবাকে উৎসাহ দিচ্ছে। বিশেষ করে উপজেলার ও ইউনিয়নের নেতাকর্মীরা যে ভাবে বাবার জন্য সংগ্রাম করতেছে, আমার মনে হয় দল বাবাকে বঞ্চিত করা ঠিক হবে না। আমি দলের কাছে অনুরোধ করবো, উপজেলার সাধারন মানুষ ও নেতাকর্মীদের কথা চিন্তা করে মামলা হামলা এতো নির্যাতন ও ত্যাগ শিকারের কথা চিন্তা করে অবশ্যই বাবাকে চূড়ান্ত মনোনয়ন দিবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবুজাফর খশরু মোল্লাহ, ফারুক আহমেদ খান, নজরুল ইসলাম পাটওয়ারী, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সাংগঠনিক সম্পাদক রুবেল গাজী, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান মঞ্জুসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন