POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে ২ং বালিথুবা ইউনিয়নে এমএ হান্নানের শাড়ি কাপড় বিতরণ

ফারাবী খান | প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫ | সময়: ১০:০৯ অপরাহ্ণ

ফরিদগঞ্জ উপজেলার ২ং বালিথুবা পূর্ব ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্জ এমএ হান্নানের পক্ষ থেকে মহিলাদেরকে উপহার হিসেবে শাড়ি কাপড় বিতরণ করা হয়েছে।

৮ ডিসেম্বর (সোমবার) বিকালে বালিথুবা উচ্চ বিদ্যালয়ের মাঠে আলহাজ্জ এমএ হান্নানের ছেলে আব্দুল্লাহ ইবনে হান্নানের পাঁচ শতাদিক মহিলাদেরকে উপহার তুলে দেওয়া হয়।

এসময় আব্দুল্লাহ ইবনে হান্নান বলেন, আমাদের দান-অনুদান ও আব্বুর পক্ষ থেকে যে সকল উপহার বিগত সময় দেওয়া হয়েছে, তা আগামিতেও দিয়ে আসবো, আব্বু যতদিন আছে ইনশাআল্লাহ আব্বু আপনাদের পাশে থাকবে, এর পরে আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনাদের জন্য এউপহার থাকবে। রাজনীতিটা ভিন্ন, সাধারণ মানুষের জন্য কাজ করাটাই আসল ব্যপার, সবাই আব্বুর জন্য দোয়া করবেন, আমার জন্যও দোয়া করবেন। আমরাযেন আগামিতেও আপনাদের পাশে থাকতে পারি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আবু জাফর খসরু মোল্লা, ফারুক খান, ২নং বালিথুবা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নয়ন, ৪নং সুবিদপুর ইউনিয়নের বিএনপির সহ-সভাপতি মোস্তফা কামাল সবুজসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নেতাকর্মীগণ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন