POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে লায়ন হারুনুর রশিদের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ

ফারাবী খান | প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৫ | সময়: ১০:০৩ অপরাহ্ণ

ফরিদগঞ্জের ১৫নং রূপসা ইউনিয়নে চাঁদপুর-৪ আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদের ৩১দফা বাস্তবায়নে গণসংযোগ।

সোমবার (৮ ডিসেম্বর) ইউনিয়নের রুস্তমপুর বাজার ও আশপাশে এলাকায় গণসংযোগের অংশ হিসেবে সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

এসময় তিনি বলেন, ধানের শীষের বিকল্প কিছু নাই, মা-বোনেরা ও বৃদ্ধা বাবার বয়সের মুরুব্বীর আমাকে গ্রহণ করছে। আলহামদুলিল্লাহ মানুষ ধানের শীষের বাহিরে যাবে না। আমি সবাইকে নিয়ে কাজ করবো, যারা আশেপাশে আছে তাদেরকে নিয়েও আমি কাজ করবো, আমি কাউকে বাদ দিবো না। সবাই ধানের শীষের পক্ষের লোক। বাড়িতে ও বাড়ির বাহিরে সবাই আমাকে আনন্দের সাথে রিসিভ করে নিচ্ছে। ইনশাআল্লাহ ধানের শীষ জয়ী হবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক আজিজুর রহমান আজি, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির উদ্দিন পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক টুটুল পাটোয়ারী, তিতুমীর কলেজের মাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম স্বপনসহ ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগি সংগঠনের নের্তৃবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন