POPULAR BD NEWS
Popular BD News Logo

মালীগাঁও নুরানী হাফেজীয়া মান্নান পাটোয়ারী এতিমখানার অভিভাবক সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫ | সময়: ৩:৪৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ মালীগাঁও নুরানী হাফেজীয়া আবদুল মান্নান পাটোয়ারী এতিমখানার অভিভাবক সমাবেশ ও ৫ম শ্রেনীর পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে।

রোববার সকালে মাদরাসা মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি মীর হোসাইন রাজু পাটোয়ারী। প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলার গন্ধব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল। বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক রাজনৈতিক মাহবুব আলম বাচ্চু, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হফেজ সালে আহম্মদ, সমাজ সেবক আবু তাহের তালুকদার, যুবনেতা কামাল হোসাইন, অভিভাবক ফরিদুর ইসলাম, শিক্ষক আবদুল লতিফ, মানিক হোসেন,সোহাগ হোসেন, কেরাম আলী প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক সামছুদ্দিন হেলালী।

অনুষ্ঠানে হামদ, নাত ও বিশেষ দোয়ার শিক্ষার মুল বিষয় শিশুদের দিয়ে উপস্থাপন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন