POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুল আল আমিন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার নুরানী বিভাগের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়, দোয়া ও অভিভাবক সমাবেশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫ | সময়: ৮:৪২ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলাধীন বড়কুল পূর্ব ইউনিয়নের মধ্য বড়কুল আল আমিন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানা নুরানী বিভাগের ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায়, দোয়া ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) মাদরাসার হলরুমে অনুষ্ঠিত দোয়া ও অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান, অভিভাবকদের কাছ থেকে মতামত ও পরামর্শ গ্রহণ এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মোজাম্মেল হক।

এ সময় তিনি নুরানী বিভাগ ও হেফজ শাখায় সন্তানদের ভর্তি করিয়ে দ্বীনদার হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

উল্লেখ্য, বড়কুল আল আমিন হাফেজিয়া মাদরাসা থেকে প্রতি বছর ১০ থেকে ১৫ জন শিক্ষার্থী হাফেজ হিসেবে পাগড়ি গ্রহণ করে রমজান মাসে হাজীগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে খতমে তারাবি সম্পাদনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।

অনুষ্ঠানে মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি সেকান্দর আলী মন্দর-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসাইন, কোষাধ্যক্ষ মোঃ আবদুল কদ্দুস, সদস্য মোঃ হাসান মাহমুদ ও মোঃ আবদুর রাজ্জাক মিজি।

এ ছাড়া উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ ইয়াছিন বেপারী, হাফেজ আক্তার হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মোঃ শাহ আলম বাবুলসহ মাদরাসার সকল শিক্ষক ও মহিলা অভিভাবকবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন