৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযানে শাহরাস্তি উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ আপন কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার(৫ ডিসেম্বর) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।
যৌথ অভিযানে শাহরাস্তি উপজেলার সংহায় এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আপন(২৫) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে শাহরাস্তি থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।