POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে গলায় ভ্যানেটি ব্যাগ পেঁচিয়ে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৫ | সময়: ৯:৫২ অপরাহ্ণ
চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোধেরগাঁও গ্রামে গলায় ভ্যানেটি ব্যাগ পেঁচিয়ে এক শিশু মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকালে ঘটনাটি ঘটেছে।

 

স্থানীয় বাসিন্দা ও পরিবার জানায়, লোধেঁরগাঁও গ্রামের জুয়েল হোসেনের ২২ মাস বয়সী শিশু পুত্র জিসান একটি ভ্যানিটি ব্যাগ নিয়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ব্যাগটি কাঁধে নেয়ার অংশটি তার গলায় পেঁচিয়ে যায়। এতেই শিশুটির গলায় ফাঁস লেগে যায়।
বিকাল ৩ টায় জিসানের বাবা জুয়েল হোসেন দ্রুত তার পুত্র সন্তানকে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলেকর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

 

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন