POPULAR BD NEWS
Popular BD News Logo

বাবুরহাটে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ট্রাফিক আইন ভঙ্গকারীদের ৫৯,০০০ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫ | সময়: ৫:৩৯ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটে চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে যৌথ বাহিনী কর্তৃক ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার(২ ডিসেম্বর) সকাল ০৯ টা থেকে দুপুর ০১ টা পর্যন্ত চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। চলমান অভিযানে লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন গাড়ি, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চলাচলসহ ট্রাফিক আইনের পরিপন্থী কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান চলাকালীন মোট ২২০টি যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইকেল ও প্রাইভেট কারের বিরুদ্ধে ০৩টি মামলা দায়ের করা হয়েছে এবং ট্রাফিক আইন লঙ্ঘনের কারণে ৫৯,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি লাইসেন্স না থাকায় ১০টি গাড়ি জব্দ করা হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা নিশ্চিত করা ও সকল অবৈধ কর্মকাণ্ড দমন করে আইনের শাসন সমুন্নত রাখতে সেনাবাহিনী ভবিষ্যতেও এ ধরনের কঠোর অবস্থান অব্যাহত রাখবে বলে জানা গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন