POPULAR BD NEWS
Popular BD News Logo

যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরের ২ মাদক ব্যবসায়ী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৫ | সময়: ৫:২৬ অপরাহ্ণ

৪ সেপ্টেম্বর ২০২৪ থেকে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলার সকল সন্ত্রাস, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজদের বিরুদ্ধে চলমান অভিযানে ফরিদগঞ্জ উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ আফসার ও কচুয়া উপজেলার তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী রাবিক হোসেন কে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার(২ ডিসেম্বর) স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ ও হাজীগঞ্জ আর্মি ক্যাম্প হতে তালিকাভুক্ত অপরাধী এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়।

যৌথ অভিযানে ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম বড়ালি এলাকা থেকে মাদক ব্যবসায়ী মোঃ আফসার(২৬) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ টি মোবাইল উদ্ধার করা হয়।

এছাড়াও কচুয়া উপজেলার পতুলিয়া এলাকা থেকে মাদক ব্যবসায়ী রাকিব হোসেন(২২) কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের ফরিদগঞ্জ থানা পুলিশ ও কচুয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন