POPULAR BD NEWS
Popular BD News Logo

ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫ | সময়: ১০:১২ অপরাহ্ণ

ছাত্র অধিকার পরিষদের ৪ সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি করা হয়েছে নাজমুল হাসানকে। আর সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে মোহাম্মদ সানাউল্লাহ হককে।

কমিটির অন্য দুই সদস্য হলেন সিনিয়র যুগ্ম সহ-সভাপতি নেওয়াজ খান বাপ্পী ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম।

সোমবার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও মুখপাত্র হাসান আল মামুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন