চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মালীগাঁও হাইস্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ। আমন্ত্রিত অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপি সাবেক সিনিয়র সহ সভাপতি মাহবুব আলম বাচ্চু, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নেছার আহমদ চৌধুরী, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মিয়াজী। এসময় হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্র দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। ৬ নং ওয়ার্ড জাতীয়তাবাদী ছাত্র দলের আয়োজনে প্রানবন্ত এ খেলা অনুষ্ঠিত হয়। এসময় আমন্ত্রিত অতিথি ছিলেন যুবদল নেতা লিটন, মো: কামাল হোসেন, আনোয়ার হোসেন খোকা, বিএনপি নেতা মহিন, আবুল বাসার, ছাত্রনেতা বাপ্পি, মহসিন উদ্দিন তুষার ও আল আমিন উপস্থিত ছিলেন।
সবশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।