POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সুমন আহমেদ | প্রকাশিত: নভেম্বর ২৯, ২০২৫ | সময়: ৯:২৪ অপরাহ্ণ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনায় মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়নে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বাগানবাড়ি ইউনিয়নের কালির বাজার বালুর মাঠে, ফরাজীকান্দী ইউনিয়নের নতুন বাজার মাঠে এবং দূর্গাপুর ইউনিয়নের আনন্দ বাজার মাঠে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

সাবেক তথ্য সংস্থাপন প্রতিমন্ত্রী মরহুম নুরুল হুদার জ্যেষ্ঠ পুত্র ও চাঁদপুর ২আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদার নির্দেশে মতলব উত্তরের বিভিন্ন ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বাগানবাড়ি ইউনিয়ন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, বাগানবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক বাবুল বেপারী, মতলব উত্তর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, উপজেলা সেচ্ছসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক হালিম সরকার রিংকু, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক রাজন মন্ডল, বাগানবাড়ি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মফিজ প্রধান, ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম হোসেন, বাগানবাড়ী ইউনিয়ন যুবদলের সহসভাপতি জিসান বেপারী,বাগানবাড়ি ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক দিদার বেপারী, ছাত্রদল নেতা ইমন খান প্রমুখ।

 

ফরাজীকান্দী ইউনিয়ন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে ফরাজীকান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লার সভাপতিত্বে ও উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি তারেক সরকার, জেলা মৎসজীবী দলের সহ-সভাপতি শহীদুল ইসলাম মোল্লা, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার, উপজেলা মৎসজীবী দলের সভাপতি নুর মোহাম্মদ খান, উপজেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি আবুল বাশার ছগির, ফরাজীকান্দী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন লালু, ফরাজীকান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শাহ্ ইমরান, সাবেক সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন রনি, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী মাস্টার প্রমুখ।

 

দুর্গাপুর ইউনিয়ন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সৈয়দ গোলাম রাব্বানী মামুন, তাতী দলের সভাপতি আনোয়ার হোসেন মুন্সি, ইসলামবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আল আমিন রহমান, বিএনপি নেতা খোকন প্রধান, উপজেলা যুবদল নেতা আব্দুল আজিজ, উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি রুবেল প্রধান, উপজেলা যুবদলের সাবেক সদস্য হাসানুল কিবরিয়া তপন, ছাত্রদল নেতা তানজিল প্রধান, নাদিম ভূইয়া।

এ সময় বক্তারা বলেন, দেশের প্রিয় নেত্রী, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমরা একত্রিত হয়েছি। তার দ্রুত সুস্থতা আমাদের সকলের জন্য প্রার্থনা। বেগম খালেদা জিয়া শুধু বিএনপিরই নয়, দেশের গুরুত্বপূর্ণ নেত্রী। আমরা তার স্বাস্থ্যের জন্য মহান আল্লাহর কাছে দোয়া চাই।

তার বলেন, সমস্ত দেশবাসী এবং দলের নেতাকর্মীরা একজোট হয়ে তার সুস্থতার জন্য দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করেছে। আমরা তার দীর্ঘায়ু কামনা করি। খালেদা জিয়ার সুস্থতা আমাদের সকলের দায়িত্ব। আমরা তার দীর্ঘায়ু এবং সুস্থতার জন্য অখণ্ড প্রার্থনা করব।

প্রার্থনা ও মিলাদ মাহফিলের মাধ্যমে আমরা সবাই তার সুস্থতা এবং দীর্ঘায়ুর জন্য একত্রিত হয়েছি। তার সুস্থতা দেশের জন্য আশীর্বাদ।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন স্থানীয় স্ব-স্ব মসজিদের ইমানগণ। এতে স্থানীয় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন