চাঁদপুরের হাজীগঞ্জের তারালীয়ায় ৫ দিন ব্যাপী তাফসিরুল কোনআন মাহফিলে সম্পন্ন হয়েছে। শনিবার রাতে ৯ নং গন্ধ্যপুর উত্তর ইউনিয়নের তারালীয় বালুর মাঠে এ তাফসির মাহফিল অনুষ্ঠিত হয়। প্রত্যহ তাফসির করেন মুফতি মাও. রফিকুল ইসলাম হেলালী। প্রধান অতিথি ছিলেন মাও. মোশাররফ হোসেন হেলালী। বিশিষ্ট সমাজ সেবক আলহাজ সুলতান মাহমুদের সভাপতিত্বে মাহফিলে বিশেষ অতিথি ছিলেন মাও তাফাজ্জল হোসেন, মুফতি আনিসুর রহমান মাক্কী, হাফেজ মাও আবু বকর ছিদ্দিক, মুফতি মমতাজুল ইসলাম, মুফতি মফিজুল ইসলাম আত তাহেরি। সার্বিক তত্তাবধানে ছিলেন মো : এনায়েত উল্যাহ। মাহফিল পরিচালনা করেন মাও এটি হোসাইন আহমদ তালুকদার।
আমন্ত্রিত অতিথি ছিলেন হাজীগঞ্জ গন্ধব্যপুর উত্তর ইউনিয়ন বিএনপি সভাপতি আবদুল কুদ্দুস মাস্টার, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউনিয়ন বিএনপি সাবেক সহ সভাপতি মাহবুব আলম বাচ্চু প্রমূখ।
সব শেষে দেশ জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়