মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি পেয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী।
বুধবার (২৬ নভেম্বর ) জনপ্রশাসন মন্ত্রনালয়ের স্মারক নং ০৫.০০.০০০০.১৪১.০৪.০১১.২৫-২৭৬ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।
চট্রগ্রামের বাঁশখালী উপজেলার কৃতি সন্তান মুহাম্মদ হেলাল চৌধুরী ৩৫ তম বিসিএস প্রশাসন ক্যাডারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে চাকরিতে যোগদান করেন।পরবর্তীতে কক্সবাজার জেলার কুতুবদিয়া উপজেলা ও চাঁদপুর সদরে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।চাঁদপুরে সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পালনকালীন ২০২২ সালে সেরা অফিসারের পুরস্কার অর্জন করেন।গেলো বছরের ৮ সেপ্টেম্বর কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদানের পর তিনি অত্যন্ত দক্ষতা এবং সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।এছাড়াও কচুয়ায় আমূল পরিবর্তন করতে সক্ষম হয়েছেন।যার ফলে কচুয়ার মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন।
কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, গত ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে আমাকে পদায়ন করা হয়েছে। আমার নতুন কর্মস্থলে যেনো সঠিক ভাবে দায়িত্ব পালন করতে পারি এজন্য সকলের নিকট দোয়া প্রার্থনা করছি।