POPULAR BD NEWS
Popular BD News Logo

বলাখালে মধ্যরাতে আগুনে পুড়েছে ৫ টি ব্যবসা প্রতিষ্ঠান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৫ | সময়: ১১:০৪ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজারে মধ্যরাতে লাগা ভয়াবহ আগুনে পুড়েছে ৫টি ব্যবসা প্রতিষ্ঠান।

বৃহস্পতিবার রাতে তিন ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয় বাসিন্দারা ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

এই অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়িদের প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

আগুনে ক্ষতিগ্রস্তরা হলো- মিঠুর ফার্মেসী, লিটন চন্দ্র সাহার কাপড়ের দোকান,  কার্তিকের কাপড়ের দোকান, ৩ নং ওয়ার্ডের সাবেক কমিশনার নূর মোহাম্মদ এবং লিটন সাহার মুদি দোকান ও মোজাম্মেলের হার্ডওয়্যার-এর দোকান।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার বাহারুল আলম বলেন, রাত সাড়ে ১২ টায় বলাখাল বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনা হয়। এর আগে ৫ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে পুরো বাজারটি রক্ষা করা হয়েছে বলে জানান তিনি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন