POPULAR BD NEWS
Popular BD News Logo

সময়মত গেট না ফেলায় রেল ক্রসিং এর নিচে পড়ে মোটর সাইকেল আরোহীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫ | সময়: ৬:২৩ অপরাহ্ণ

সময়মত গেট না ফেলায় রেল ক্রসিং এর নিচে পড়ে মোটর সাইকেল আরোহী মো. আবুল কালাম হাওলাদার(৬৫) মৃত্যু হয়েছে।

ঘটনাটি ঘটেছে চাঁদপুর-লাকসাম রেলপথের শাহতলী রেল স্টেশন সংলগ্ন শাহতলী বাজার রেলগেটে চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের সাথে। এটি নিশ্চিত করেন চাঁদপুর রেলওয়ে থানার ওসি রাজীব কর।

প্রত্যক্ষদর্শী ও রেল পুলিশ সুত্রে জানা যায়,চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী আন্তনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে প্রবেশের সময় শাহতলী বাজার রেলগেটে মোটর সাইকেল আরোহী দূর্ঘটনার শিকার হন। এতে মোটর সাইকেলটি ছিটকে পড়ে তছনছ হয়ে যায়।

এ সময় ওই মোটর সাইকেল চালক চাঁদপুর সদর উপজেলার দাসাদী গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা আব্দুর রশিদের ছেলে মো. আবুল কালাম হাওলাদার মারাত্বক আহত হন। তাৎক্ষনিক তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে আনা হলে সেখান থেকে তাকে ঢাকায় রেফার করা হয়।

বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে মো. আবুল কালাম হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তবে স্থানীয় শাহতলী বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন দায়িত্বপ্রাপ্ত রেল গেটম্যান মোবারক হোসেন না থাকায় রেল ক্রসিংএ ব্যারিয়ার সময়মত না ফেলার কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার পর থেকে গেটম্যান মো. মোবারক পলাতক রয়েছেন।

এ বিষয়ে শাহতলী বাজারের লোকজনের ব্যবসায়ীরা গেটম্যান মোবারক হোসেনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার দাবী জানান।

চাঁদপুর রেলওয়ে থানার ওসি রাজীব কর বলেন,এ ঘটনার পর আমরা নিহতের বাড়িতে তারা এ বিষয়ে কোনো অভিযোগ দেননি।

আর গেটম্যানের গাফলতি ছিল কিনা সেটা আমরা তদন্ত করছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন